দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের ডাসার উপজেলায় এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুতের সন্ধান পেয়েছে র্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় মজুদকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডাসারের বালিগ্রাম ইউনিয়নের ধোঁয়াশা এলাকায় স্থানীয় বাচ্চু সরদারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এসব ভোজ্যতেল মজুত করে রাখা হয়েছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত রাখার দায়ে বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জব্দ করা তেল দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে। র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজার অস্থিরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই